ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

খালেদা জিয়া বিকালে বাসায় ফিরবেন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রবিবার (৭ নভেম্বর) বিকালে তার গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন। এতদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয় খালেদা জিয়াকে। এরপর ২৫ অক্টোবর তার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। এরপর তার বায়োপসি পরীক্ষা করা হয়। এ বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য তা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠানো হয়।

দলীয় সূত্র থেকে জানা যায়, বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তিনি কিছুটা সুস্থ বোধ করায় তাকে বাসায় নেওয়া হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page